Sunday , 10 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে চোরাই গরুসহ মিনি ট্রাক আটক, গ্রেফতার -১

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত তিনটি গরু উদ্ধার ও পিকআপ ভ্যানসহ একজনকে আটক করেছে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ। আটককৃত হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের মো: আফছার আলীর ছেলে মো: আব্দুর রশীদ (৫৫)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এসআই মমিনুর রহমানের নেতৃত্বে ও বীরগঞ্জ থানা পুলিশের সহসহয়তায় এসআই শাহজাহান সিরাজ, এএসআই/ মোহাম্মদ আলীসহ সংগীয় পুলিশ ফোর্স শনিবার গভীর রাতে বীরগঞ্জ -পীরগঞ্জ সড়কের বলেয়া ব্রীজ এলাকা অভিযান চালিয়ে ৩ টি
চোরাই গরু সহ (ঢাকা- মেট্রো – ট-১১-৭২৪৫)
একটি মিনিট্রাক ও আব্দুর রশীদকে আটক করেন। এব্যাপারে কাহারোল থানায় একটি চুরি মামলা দায়ের হয়েছে, যাহার মামলা নং -৭, তারিখ -১০/০৩/২০২৪। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান,শনিবার গভীর রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক থেকে পীরগঞ্জ সড়কে সন্দেহজনক একটি ট্রাকের পিছনে ধাওয়া করেন কাহারোল উপজেলার বলেয়া ব্রীজ এলাকায় একটি ট্রাক আটক করে ৩টি গরু ও চোরকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে উদ্ধারকৃত ট্রাক,গরু ও আটককৃত ব্যক্তিকে কাহারোল থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আল্লাহ যদি আমাকে কবুল করেন আপনাদের সেবক ও খাদেম হিসাবে কাজ করবো ———১১ দলীয় জোট প্রার্থী এ কে এম আফজালুল আনাম

রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠান

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে শতবর্ষী দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শিশু-কিশোর নাট্য উৎসব উদ্বোধন

বীরগঞ্জে বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ সন্ত্রাসী হামলা সাংবাদিক ও তার মা আহত, ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা

পরিবর্তন চ্যালেঞ্জে জীবন ঘনিষ্ঠ গল্প ও ছবি আঁকার সফলতা নিয়ে পল্লীশ্রী’র ব্যতিক্রমধর্মী

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় খানসামায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

বোচাগঞ্জ থানায় ৫ জুয়াড়– আটক

রাণীশংকৈলে আসাদুল হত্যায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জে নকআউট ফুটবল র্টুনামন্টে উদ্বোধন