Monday , 11 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে প্রক্সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

বীরগঞ্জে প্রক্সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকসহ  ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে দাখিল পরীক্ষার্থী না হওয়া সত্তে¡ও পরীক্ষার্থী দাবি করে পরীক্ষায় অংশ গ্রহন এবং উক্ত অপরাধে সহায়তার কারণে প্রক্সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব ইব্রাহিম হুসাইন ১৯৮০ এর ৩/১৩ ধারায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত- ০৭ মার্চ বৃহস্পতিবার ১০ ঘটিকায় মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত দাখিল পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ে বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত কেন্দ্রে কাঠগড় রাজাপুকুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার এবতেদায়ী ক্বারী শিক্ষক সাইফুল ইসলাম (৫২),বড় করিমপুর ভগীরপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক আশরাফুল ইসলাম (৩৩)কক্ষ পরিদর্শকের এর দায়িত্বে ছিলেন।
এ সময় মাদরাসা শিক্ষা বোর্ড রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মোশারফ হোসেন বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩০২ কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সাথে পরীক্ষার্থীদের নামের ঠিকানা গরমিল পায়। পরীক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি অভিযোগের দোষ স্বীকার করেছে। পরে তিনি এব্যাপারে ব্যাবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ প্রদান করেন। কেন্দ্র সচিব ইব্রাহিম হুসাইন বাদী হয়ে গত ৮মার্চ প্রক্সি পরীক্ষার্থী ও ২ শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে রাতের আধারে মাদ্রাসার গাছ কর্তন-ইউএনওর বরাবরে অভিযোগ

পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ মার্চ

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

দেড় মাসে এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি ফুলবাড়ীর খাদ্য গুদামে লক্ষমাত্রা ব্যাহত হওয়ার আশংঙ্কা

সদরের উত্তর গোপালপুর দূর্গা পূজা মন্দির কমিটির উদ্যোগে মহানবমীতে ভোক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বিরামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

বিরামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব শেষে আদিবাসী মিলন মেলায় মনোরঞ্জন শীল গোপাল এমপি আদিবাসীদের তীরের মাথায় এখনো লাল সবুজের পতাকা

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত-২