Thursday , 21 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে প্রশাসনের উপস্থিতিতে বেআইনী ভাবে তৈরী প্রচীর ভেঙ্গেছে ফেলেছে কথিত মালিক রমেনুর

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের উপস্থিতিতে বেআইনী ভাবে তৈরী প্রচীর ভেঙ্গেছে ফেলেছে কথিত মালিক রমেনুর।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়ার (বাহাদুর বাজার) মহল্লায় দীর্ঘ প্রায় ৬৫ বছরের পুরনো রাস্তা বন্ধ করে ওয়াল নির্মাণ করায় ৩২টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে গত ১ মাস যাবৎ স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে পরিবারগুলো চরম ভোগান্তি সহ মানবেতর জীবন যাপন করছেন। সংবাদটি বিভিন্ন শিরোনামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হলে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী’র নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান সহ পলাশবাড়ী ভূমি কর্মকর্তা ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। পলাশবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাপাপাড়া গ্রামের গড়েয়া (বাহাদুরহাট সংলগ্ন) পাকা রাস্তার উত্তরে ৬০ ফুট দৈর্ঘ্য চলাচলের রাস্তাটি বন্ধ করে অবৈধভাবে ওয়াল নির্মাণ করার চেষ্টা চালায় শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের চাউল ও কীটনাশক ব্যবসায়ী সফিকুল ইসলামের ছেলে রমেনুর রহমান। এতে ৩২টি পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সকলের উপস্থিততে তৈরীকৃত প্রচীর ভেঙ্গে ফেলেন কথিত মালিক রমেনুর।

পাশাপাশি ঐ পাড়ায় ৭টি পরিবারকে ইতিপূর্বে সরকারী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রশাসনের তাৎক্ষনিক সঠিক তৎপরতায় ৬৫ বছর থেকে বসতবাড়ি করে ৩২টি পরিবারের চলাচলের রাস্তা পুনঃরুদ্ধার হওয়ায় তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা –প্রেমিক গ্রেফতার

গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার: ওবায়দুল কাদের

দিনাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণকালে বখতিয়ার আহমেদ কচি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

২০ জন খেলোয়াড়কে করোনাকালীন প্রনোদনার নগদ অর্থ বিতরণ দিনাজপুরে ৭ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

২০ জন খেলোয়াড়কে করোনাকালীন প্রনোদনার নগদ অর্থ বিতরণ দিনাজপুরে ৭ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল পৌরসভাকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষনা

বীরগঞ্জে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

বীরগঞ্জে বিদায়-বরণ অনুষ্ঠান

বালিয়াডাঙ্গীতে বৃদ্ধা তাজু ২০বোতল ফেন্সিডিলসহ আটক।