Wednesday , 20 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে ভূমি দ্বন্দ্বের রূপান্তর ও জেন্ডার বিষয়ক সেমিনার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে “ভূমিতে দ্বন্দ্ব, দ্বন্দ্বের রূপান্তর ও জেন্ডার সংবেদনশীলতা” বিষয়ক সেমিনার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে জননারী ঐক্য পরিষদের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
নিওয়ানো পিস ফাউন্ডেশন জাপান এর সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বাস্তবায়নে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম। জননারী ঐক্য পরিষদের সভাপ্রধান রশিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান
আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমবায় অফিসার মো: আহাদ আলী মন্ডল, বীরগঞ্জ থানার এসআই আক্তারুজ্জামান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু তাহের। এসময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ঘোষ, পিএম ইস ম্যানেজার এবিএম জাকারিয়া সিডিএ দিনাজপুর, ইউনিট ব্যবস্থাপনা পরিচালক নরেন দাস, উপজেলা ভূমিহীন পরিষদের সভাপ্রধান বিনয় চন্দ্র রায়, জননারী ঐক পরিষদের সদস্য সীতা রানী রায়, বিমলা রানী,চন্দনা রানী,জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্য রুপালী রানী সরকার, নিমাই চন্দ্র রায়,জন যুব সভাপ্রধান সুমন সরকার, সিডিএ সংসদীয় সমন্বয়কারী মো: সাকিব হাসান,অফিস সহকারী মো:রফিকুল ইসলাম, গ্রাম সহায়ক মো:আমিনুল ইসলাম, মো: প্রয়গাম আলী,মোছা: শেফালী বক্তার,মো:রফিকুল ইসলাম, ৫নং সুজালপুর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় কমিটির সভাপ্রাধন মো: আল মামুন, জনসংগঠন ঐক্য পরিষদের সদস্য অমূল্য চন্দ্র রায়, শান্তি রানী রায়, হরেন্দ্র নাথ বর্মন,
সিডিএ আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ কুমার রায় প্রমুখ।
সেমিনারের আলোচনা সভায় ভূমিতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং জেন্ডার বৈষম্য এর বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ‘সিডিএ’ এবং জননারী ঐক্য পরিষদের নারী -পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫৩ জন

নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের ব্যারিষ্টার

সেন্ট যোসেফস্ স্কুলে উদ্যোক্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ

হরিপুরের সেই এতিম অসহায় শিশু মিজানকে ভ্যানগাড়ি কিনে দিলেন উপজেলা চেয়ারম্যান মুকুল

দিনাজপুরে রাস্তা সংস্কার দাবিতে ঘন্টাব্যপী সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন- আরশেদ আলী

ডেমক্রেসিওয়াচ ত্রৈমাসিক সভায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন

সন্তানদের সঙ্গে চার রাত থাকতে পারবেন জাপানি মা: হাইকোর্ট