Tuesday , 26 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ- ডিসপ্লে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। দুপুরে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বীরগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীরগঞ্জ থানা , মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক ও সংগঠনসহ, বিভিন্ন স্কুল-কলেজসহ সর্বস্তরের মানুষ।

সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং স্বাধীনতা দিবসে দেশে উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, বীরমুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা কৃষ্ণ বর্মন, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, আওয়ামী লীগ নেতা সিবলী সাদিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন সহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বীরগঞ্জ -কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় আসামী রবিউলের ১০বছরের কারাদন্ড

পার্বতীপুরে মুক্তিযুদ্ধকালীন বীরগাঁথা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সোলার পাম্প

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

বিরলে “রঙ্গিন প্রজাপতি” নামের শিশু বান্ধব কেন্দ্র, ব্যপক সাড়া ফেলেছে

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপি নেতার

কাহারোলে সাবেক ইউ,পি চেয়ারম্যান নাসির উদ্দীন শাহ আর নেই

পীরগঞ্জে বোরো বীজতলা পরিচর্যা ও আলুর নাবী ধ্বসা রোগ দমনে উঠান বৈঠক

ইউপি নির্বাচনের মাঠে সফল মেম্বার ওবাইদুল হক

১৫ আগষ্ট পালনে রাণীশংকৈলে প্রস্তুতি সভা