Tuesday , 26 March 2024 | [bangla_date]

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিময় ঃ সমবায় কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন এর বিরুদ্ধে খাস পুকুর ইজারা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছে মৎস্যজীবি সমিতির সদস্য বৃন্দ।
অভিযোগে জানা যায়, অর্থের বিনিময়ে সরকারী খাস পুকুর লীজ গ্রহনে সহায়তা করা, টাকা না দিলে পুকুর হতে বঞ্চিত করা, ভুয়া কমিটি দেখিয়ে উপজেলা জলমহাল কমিটির কাছে সুপারিশ করা ইত্যাদি বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা বরাবর একাধিক লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী মৎস্যজীবি সমিতির সদস্যরা। উপজেলা খাস পুকুর জলমহাল ইজারার শুরুতেই সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন পদ্মা মৎসজীবি সমিতি লিঃ কাছে ৫০ হাজার টাকা দাবী করে বলেন, উক্ত টাকা না দিলে আপনারা পুকুর লীজ পাবেন না। অথচ সরকারী সকল নিযম মেনে পদ্মা মৎসজীবি সমিতি লিঃ পুকুর লীজে অংশ গ্রহন করে সর্বোচ্চ ডাককারী হিসেবে নির্বাচিত হয়। কিন্তু সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন এর ভুয়া প্রতিবেদনের কারনে পদ্মা মৎসজীবি সমিতি লিঃ পুকুর হতে বঞ্চিত হয়। আরেক অভিযোগে বলা হয়, সূর্যমুখী মৎসজীবি সমবায় সমিতি ও কৃষ্ণপুর মৎসজীবি সমিতির একাধিক সদস্য দিয়ে তুলাই মৎসজীবি সমিতি করে। যা সমবায় সমিতি আইন ২০০১ লংঘন করে তাদের অনুমোদন দেয়া হয়েছে। তুলাই মৎসজীবি সমিতির নামে ব্যবহার করা সম্পাদক, সহ-সভাপতিসহ ১৪ জন সদস্যের স্বাক্ষরিত অন্য আরেকটি অভিযোগে বলা হয়েছে তাদের নাম ও স্বাক্ষর জালিয়াতি করে সরকারী পুকুর লীজ গ্রহন করেছে তুলাই মৎসজীবি সমবায় সমিতি। অভিযোগে স্বাক্ষরকারী ১৪ জনই তুলাই মৎসজীবি সমিতির সাথে সম্পৃক্ত নয়। তাই তুলাই মৎস্যজীবি সমিতির নিবন্ধন ও লীজকৃত পুকুর বাতিল চেয়ে বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ ডালিম সরকার ও দিনাজপুর জেলা সমবায় কর্মকার্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে। অনেকেই বলছেন, উপজেলা সমবায় কর্মকর্তা কি ভাবে তুলাই মৎসজীবি সমবায় সমিতি কে নিবন্ধিত করলেন। এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন বলেন, এই সব অভিযোগ মিথ্যা ও ভিক্তিহীন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা দেখছি।
একাধিক সুত্রে জানা গেছে, চলতি বছরে বোচাগঞ্জ উপজেলায় বেশ কিছু খাস পুকুর লীজ দেওয়া হয়েছে। যার অধিকাংশ পুকুর লীজ প্রদানে সরকারি নিয়ম নীতি মানা হয়নি। একটি প্রভাবশালী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে তাদের ইচ্ছেমত পুকুর লীজ গ্রহন করেছে। যাতে করে বঞ্চিত হয়েছে সাধারন মৎসজীবিগন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান

বীরগঞ্জে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের পাকা আমন ধানের পালা

বীরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় পালিত ৫৪ তম জাতীয় সমবায় দিবস

ঈদুল ফিতরে ১০ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী

হরিপুরে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে বর্ন্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বীরগঞ্জে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মহিলাসহ আটক -৩

বঙ্গবন্ধু কন্যা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করে দেশকে আলোকিত করেছে -হুইপ ইকবালুর রহিম

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

পীরগঞ্জ সীমান্তে আবারো ৮ জনকে পুশইন

দিনাজপুরে মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ