Sunday , 3 March 2024 | [bangla_date]

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন(বিকাস) আয়োজিত ২০২৩ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২মার্চ শনিবার বেলা ১১টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবু সোয়ায়েব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির সোহাগ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (হিরু) সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে কিন্ডারগার্টেন স্কুলের ১ শত ৫০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মরক, বৃত্তি, সনদপত্র ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিডস কেয়ার স্কুলে প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঝটিকা অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বালিয়াডাঙ্গী’র পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড থেকে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হরিপুরে মাসিক সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

ঠাকুরগাঁওয়ের কৃতি নারী খেলোয়াড় জাকিয়া আফরোজ মৌ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ।। খবর রাখেনি কেউ !

সবুজ পাতার ফাঁকে আম্র মুকুলের মৌ মৌ গন্ধে মুখর বীরগঞ্জ

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

দূর্গা পূজা উপলক্ষে সেতাবগঞ্জ পৌরসভার অনুদান প্রদান