Monday , 25 March 2024 | [bangla_date]

বোচাগঞ্জে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি অশোক কুমার দেবনাথ।
২৩ মার্চ শনিবার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে এক সুধি সমাবেশে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল মোহাম্মদ আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর মোহাম্মদ নুর-এ-আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এস,এম,এম, রোমেল প্রমুখ। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম অনুষ্ঠানে প্রবিন ও নবীন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি অশোক কুমার দেবনাথ।
২৩ মার্চ -২০২৪ থেকে মাস ব্যাপী পর্যায়ক্রমে সেতাবগঞ্জ পৌরসভা সহ ৬টি ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ২য় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীতের আগমনীতে লেপ-কাঁথা-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

দিনাজপুরে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রংপুর ও রানার্স আপ দিনাজপুর

দিনাজপুরের বিরলে অদ্ভুত একটি বাছুরে জন্ম

দিনাজপুরে কলেজ ছাত্রী মন্দিরা এক ঘণ্টার জন্য সমাজসেবা কর্মকর্তা

রানীশংকৈল নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী ঘোষনা,এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাত্রদলের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

ঠাকুরগাঁও-৩ আসনে কোন পূজা মন্ডপ কাঁচা থাকবেনা —– ব্যারিস্টার রোকুনুজ্জামান

ইয়াবা সেবনে প্রমাণ পাওয়ায় চেয়ারম্যান ছালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ ইউএনও’র

পীরগঞ্জে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন