Saturday , 2 March 2024 | [bangla_date]

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা উপজেলা প্রশাসন ও বিভিন্ন বীমা কোম্পনীর যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার (১ মার্চ) পঞ্চগড়ের বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজিরের নেতৃত্বে একটি বণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হললুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দিবসের আলোচনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ম্যানেজার নরেশ চন্দ্র বর্মন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পনীর ম্যানেজার খাদেমুল ইসলাম ও জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার সুবাস চন্দ্র মনু বক্তব্য রাখেন। কর্মসুচিকে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীমা কর্মকর্ত, বীমা কর্মী ও সাংবাদিকগণ অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় মাদকসেবিদের নিরাপদ আড্ডাখানা কেন্দ্রীয় কবরস্থান মাদকের টাকা যোগাতে কবরের পলিথিন, খুটি ও বেড়া চুরি

দিনাজপুরে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা রাখার জন্য নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের “অগ্রণী”পুরস্কার প্রদান

প্রতিবন্ধী এক যুবতীকে গণধর্ষণ প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুজনকে ধরে পুলিশে সোপর্দ

হরিপুরে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সল্মেলন

সকল ধর্মের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ-এমপি গোপাল

কাহারোলে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন ২২ নভেম্বর

বালিয়াডাঙ্গীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে বৈদ্যুতিক স্পর্শে মা ছেলের মর্মান্তিক মৃত্যু ।। বিস্তারিত জানতে টাচ করুন