Monday , 11 March 2024 | [bangla_date]

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ নির্বাচনে কার্চুপি,দায়িত্ব হীনতা ও সরকারি কাজে অবহেলার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলা সমবায় কার্যালয়ের সিনিয়র অফিস সহকারী বিকাল চন্দ্র ও পোলিং অফিসার এবং বোদা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মী একরামূ হকের বিরুদ্ধে শনিবার রাতে বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলা সমবায় অফিসার এস এম জাকির হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বোদা থানা পুলিশ রবিবার আটক কৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে।
জানা গেছে। পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে শনিবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ভোট গ্রহনের প্রায় শেষ সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলা সমবায় কার্যালয়ের সিনিয়র অফিস সহকারী বিকাল চন্দ্র ও পোলিং অফিসার এবং বোদা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মী একরামূ হক এক প্রার্থীর পক্ষে ২১ টি ব্যালট পেপার নিজেই ছিলে সিল মেরে নিজেরাই বাক্সে ঢুকায়। এসময় অপর প্রার্থীর পোলিং এজেন্ট আছির উদ্দিন বাক্সে ব্যালট পেপার ভর্তি করতে দেখে প্রিজাইডিং অফিসার কে অভিযোগ করে। তাদের অভিযোগের প্রেক্ষিতে বাক্স খুলে তাদের সিল মারা ২১ ব্যালট পেপা পাওয়া যায়। এসময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে বোদা থানায় মামলা দায়ের করে। ওই নির্বাচনে ১০৪৮ ভোট পেয়ে নাসির উদ্দিন সদস্য নির্বাচিত হয়। আর যে প্রার্থীর পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার বাক্সে ভোট ভর্তি করে ওই প্রার্থী ৪৭৩ টি ভোট পায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামলার বিয়ষটি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২ লক্ষ টাকা জরিমানা

ইসরাইলী হামলায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধে কোমলমতি শিক্ষার্থীদের মানব বন্ধন

রাণীশংকৈলে শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

রাণীশংকৈল ডিগ্রি কলেজে ক্লাস নিলেন ‘ইউএনও’ স্টিভ কবির

পীরগঞ্জে ভূমি সেবা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কাহারোলে পাটের বাম্পর ফলন, দাম পেয়ে কৃষকেরা খুশি

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা

পরিবর্তন চ্যালেঞ্জে জীবন ঘনিষ্ঠ গল্প ও ছবি আঁকার সফলতা নিয়ে পল্লীশ্রী’র ব্যতিক্রমধর্মী

দীর্ঘ ১৬বছর পর কোরবানি দেওয়ার আনন্দ দরিদ্র মানবপল্লীতে