Wednesday , 27 March 2024 | [bangla_date]

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
বুধবার দুপুরে খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই উপবৃত্তির অর্থ প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
জানা যায়, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এসএসএর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং পাথর খনি এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করা হয়েছে। জিটিসি চ্যারিটি হোমে ১জন পুরুষও ১জন মহিলা অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।
খনি এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সভাপতি প্রদীপ-সম্পাদক কামাল রাণীশংকৈলে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়া ছবির শিল্পী বাক প্রতিবন্ধী তরুণীকে ঈদ উপহার

এমপি আসলামুল হক আর নেই

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

ঠাকুরগাঁওয়ে চিনিকলের এমডিসহ দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন !

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি যথার্থ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযায় হাজারো মানুষের ঢল

দিনাজপুরে বেশি দামে চাল বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের পুর্ব শত্রুতারজেরে কৃষকের কচুক্ষেত কেটে ২ লক্ষাধিক টাকার ক্ষতি