Friday , 1 March 2024 | [bangla_date]

মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম বলেন, বর্তমান শতাব্দির নতুন ধারার সমাজ বিকাশে নারীদের নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে নারীদের সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে নতুন ধারার গতিশীল নারী আন্দোলন গড়ে তুলতে হবে। নারী আন্দোলনের গতি প্রকৃতির সময়ের প্রেক্ষাপট অনুসারে পরিবর্তিত হয়। যে কোন পরিস্থিতির মোকাবেলা করে, নারী আন্দোলনকে সুসংগত ও শক্তিশালীভাবে গড়ে তুলতে তরুন-তরুণী, নারী-পুরুষ সকলকে আন্দোলনে অন্তর্ভুক্ত করতে হবে। মঙ্গলবার বেলা ৩ টায় দিনাজপুর দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে পাঠচক্র অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ড. মারুফা বেগম উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ-এর সঞ্চালনায় পাঠচক্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিনারা পারভীন, সংগঠনের সহ-সভাপতি মাহাবুবা খাতুন, অর্চনা অধিকারী, মিনতি ঘোষ, গোলেনুর বেগম, সম্মানীয় সদস্য কানিজ রহমান, সুমিত্রা বেসরা, জেসমিন আরা, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক সুকলা কুন্ডু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য মিনতি এক্কা, রেহানা বেগম, তামজিদা পারভীন সীমা, তরুণী সদস্য মেঘা ঘোষ, শোভা রানী রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলা-মামলা প্রতিরোধে সভা

বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

কেক কেটে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিনাজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদন্ড

রাণীশংকৈলে প্রয়াত জয়নাল আবেদীনের শোক ও স্মরণ সভা

রানীশংকৈলে নবনির্বাচিত মেয়রকে নাগরিক গণসংবর্ধনা

রাণীশংকৈলে মাল্টাবাগানে হরেক রকম ফসলের চাষ

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একটি মানুষকে হত্যা করা হয়নি,বরং একটি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছে — সাবেক ভিসি আরেফিন সিদ্দিক