Friday , 8 March 2024 | [bangla_date]

রাইস মিলের বয়লার বিস্ফোরন থেকে রক্ষ পেতে অপারেটর ও ফরম্যানদের দক্ষতা অর্জন করতে হবে

রাইস মিলের বয়লার বিষয়ে সচেতনতা ও দক্ষতা অর্জনে রিয়েল টেক ইঞ্জিনিয়ারিং-বয়লার হাউজ আয়োজিত দিনব্যাপী রংপুর বিভাগীয় অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বয়লার ট্রেনিং গ্র্যান্ড ওরিয়েন্টশনে রংপুর বিভাগের বয়লার অপারেটর ও ফরম্যানদের নিয়ে বয়লারের চাপ ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং রক্ষনাবেক্ষন বিষয়ে এ প্রশিক্ষন দেওয়া হয়।
রিয়েল টেক ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কর্মকতা শেখ শাহাদাত হোসেন বাচ্চুর সভাপতিত্বে ন্যাশনাল বয়লার ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাজহারুল ইসলাম বলেন,ভয়াবহ বয়লার বিস্ফোরনের মত প্রানঘাতি দুর্ঘটনা এড়াতে বয়লার অপারেটর ও ফরম্যানদের আরো দক্ষতা অর্জন করতে হবে। চালকলের বয়লারগুলোর রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হলে বিস্ফোরণ ঘটতে পারে।
এসময় বয়লার বিষয় নিয়ে কথা বলেন, আনোয়ার হোসেন, মোঃ নাঈম হোসেন, ফেরদাউস মাহমুদ পলাশ।
কর্মশালায় বক্তারা বলেন,আধুনিক চালকলের বয়লারে বিস্ফোরণের সম্ভাবনা খুব কম। বিস্ফোরণ ঘটে সনাতন রাইস মিলগুলোর বয়লারে। কারণ এগুলোর বেশির ভাগই রিকন্ডিশন্ড বয়লার ব্যবহার করে থাকে। এসবের রক্ষণাবেক্ষণে অনেক সময় ঘাটতি থাকে, বয়লারের চাপ ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ম্যানুয়ালি করতে হয়। ফলে অনেক সময় অপারেটররা চাপ নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনা ঘটে থাকে।
কর্মশালায় রংপুর বিভাগের অটো, মেজর ও হাসকিং মিলের প্রায় ২শতাধিক বয়লার অপারেটর ও ফরম্যান অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় আরও ৮৩ মৃত্যু, শনাক্ত ২৬৯৭

দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান

উত্তর তরঙ্গ’র পাঠ উন্মোচন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার জন্য দিনাজপুর প্রেসক্লাব উন্মুক্ত করা হয়েছে

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

কবি নূর-এ-আলম সিদ্দিকী’র প্রথম কাব্যগ্রন্থ “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

শেষ মূহুর্তের ঈদের বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা

হিলিতে দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

সীমান্ত এলাকায় বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা