Thursday , 7 March 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষ এদিন সকালে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, কৃষি কর্মকর্তা সহীদুল ইসলাম, ওসি তদন্ত মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায় ও হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, অধ্যাপক আনোয়ারুল ইসলামপৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মি,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ৭ই মার্চের উপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক। অপরদিকে উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

বোচাগঞ্জে বিচারপতির বাসভবনে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন

ফুলবাড়ীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দীর্ঘ ১০বছর পর খানসামা আওয়ামীলীগের সম্মেলন, উজ্জীবিত নেতাকর্মীরা

ঘোড়াঘাটে ৮৬৭ টি পরিবারের মাঝে জি-আর চাল বিতরণের উদ্বোধন

বিরামপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

সেতাবগঞ্জ চিনিকলে গ্র্যাচুইটির টাকার দাবীতে বিক্ষোভ স্মারকলিপি প্রদান

ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন কৃষি শ্রমিক

ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কবিতা    -এসএম মশিউর রহমান সরকার

ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কবিতা -এসএম মশিউর রহমান সরকার