Friday , 8 March 2024 | [bangla_date]

রাণীশংকৈলে গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

মাহাবুব আলম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাস্তার পাশের গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাল হক (৩৫) পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায় ঘটনার দিন
দুপুরে রাণীশংকৈল – নেকমরদ মহাসড়কের কুমোরগঞ্জ এলাকায় রাস্তার পাশের একটি ঘোড়া নিম গাছ কাটার সময় ইসমাইল হক নামে একজন মোটরসাইকেল আরোহী ওই সড়ক দিয়ে আসার সময় তার উপর গাছের ডাল পড়ে গেলে মাথা ও শরীরে প্রচন্ড আঘাত পেলে খুলির ভেতর থাকা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এবং মগজ বেরিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্টার তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে —প্রস্তুতিমূলক আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌরসভার শহরে পাখি তামিম নামে পরিচিত এই পাখি প্রেমীর বাড়ি

পঞ্চগড়ে মালবাহী ট্রেনে বালু পরিবহণ সম্ভাবনার দ্বার উম্মোচিত হলেও রেল সংশ্লিষ্টদের অনিয়ম আর ঘুষ বাণিজ্যের কারণে ব্যাহত হওয়ার শংকা

বোদায় বাই সাইকেল বিতরণ

উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ

রানীশংকৈলে শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হলেন কৃষিবিদ সঞ্জয় দেবনাথ

বন্ধ চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে সভা

দিনাজপুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ২

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২২বছর পালিয়ে থাকার পর গ্রেফতার