Monday , 18 March 2024 | [bangla_date]

রাণীশংকৈলে শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৭ মার্চ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ/শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা,থানা, উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স, সহবেরসকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অপর্ণ শেষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালনে আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী, মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম, থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌরআ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম। শেষে কবিতা আবৃত্তি,চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

ঠাকুরগাঁওয়ে শহরে ঢুকতেই কয়েকটি স্থানে জমারাখা ময়লা আবর্জনার দুর্গন্ধ !

রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ের ছোট হিয়ার চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

বোচাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীরা পেল বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ

সংক্রমণ প্রতিরোধে পীরগঞ্জে মাস্ক বিতরণ

মাসুদ জাহাঙ্গীর খুটির জোর কোথায়? বোচাগঞ্জে সরকারী জমি অবৈধ ভাবে দখল করে গড়ে তুলেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন!

বোচাগঞ্জের সায়মা পারভেজ রিসোর্ট

পরিবর্তন চ্যালেঞ্জে জীবন ঘনিষ্ঠ গল্প ও ছবি আঁকার সফলতা নিয়ে পল্লীশ্রী’র ব্যতিক্রমধর্মী

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার