Monday , 4 March 2024 | [bangla_date]

রাণীশংকৈলে সরকারি রাস্তা জবর দখল করায় সাংবাদিক সম্মেলন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম আমপাথারী নামক গ্রামে আবু হানিফের ব্যবসায়ীক কার্যালয়ে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ইব্রাহীম আলীর সভাপতিত্বে গত ৪মার্চ সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে অভিযোগ পাঠ করে শুনান স্কুল শিক্ষক সিদ্দিকুর রহমান প্রকাশ থাকে যে, একই গ্রামের আবু বক্কর সিদ্দিক , আব্দুল মোমিন, ও জুলকার নাইনসহ সম্মিলিত ভাবে সরকারি ১নং খাস খতিয়ান ভুক্ত ৮শতাংশ জমি রাস্তা সম্পূর্ণ রুপে বেড়া দিয়ে জবর দখলে করে রেখেছে।
উলেখ্য যে, ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা মসজিদ, মাদ্্রাসা ও ঈদগাঁও মাঠে আসা যাওয়া করতো।
এ ব্যাপারে রাস্তা উদ্ধারের জন্য ১২১জন গ্রামবাসীর গনস্বাক্ষরে নেকমরদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান কর্তৃক সরকারী সার্ভেয়ার দিয়ে রাস্তা উদ্ধারে লাল নিশান ও সিমানা পিলার দিয়েছেন। জবর দখলকারীরা রাস্তা ছেড়ে দিচ্ছি দিব বলে কালক্ষেপণ করেই চলেছেন। জবরদখলকারীরা মসজিদ, মাদ্্রাসা ও ঈদগাঁওয়ের মুসল্লিদের উপর মিথ্যা মামলা করার হুমকি প্রদান করছে।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ঠ্য ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মুঠোফোনে বলেন, সরকারি রাস্তা আমরা বের করবো, তাদের নিজস্ব যে জমি জমা রয়েছে তা খতিয়ে দেখার জন্য ৫জন সার্ভেয়ার মাপ যোগ করেছে। কিন্তু আব্দুল মোমিনের লোকজন তা মেনে না নেওয়ায় বিষয়টি ঝুলে রয়েছে।
এব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান বলেন, অভিযোগ আমি পেয়েছি, তাদের দূ পক্ষের মধ্যে একটি ঝামেলা রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শিক্ষক তাহের আলীর

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন- সভাপতি হালিম, সম্পাদক এন্তাজুল নির্বাচিত

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া  সংসদের আহ্বায়ক কমিটি গঠন

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সদর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে  আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সদর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

ঠাকুরগাঁওয়ে সড়কে কুড়িয়ে পাওয়া ১ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক – গফুর

ঘোড়াঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ

ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনের কারাদণ্ড ও ১ জনের জরিমানা প্রদান করেন

পীরগঞ্জে ফসলী জমিতে আবাসন প্রকল্প বন্ধে গন আবেদন

আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে —- পুলিশের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার স্নেহাশীষ