Tuesday , 26 March 2024 | [bangla_date]

রাণীশংকৈলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভর পরিবেশে সোমবার (২৫ মার্চ) জাতীয় গণহত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন করা হয়। এইসাথে ২৫ মার্চ কালোরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানার ওসি সোহেল রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউএফপিএ ডাঃ আব্দুস সামাদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে গণহত্যার বর্বরোচিত ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। এইসাথে তারা ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী’সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশ উগ্র সাম্প্রদায়িকতার আবাস ভূমি হতো – এমপি গোপাল

দিনাজপুরে রক্তের উপাদানের যৌক্তিক ব্যবহার বিষয়ক সেমিনার

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তির মৃত্যু

পীরগঞ্জে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তির মৃত্যু

যারা সাদাছড়ি নিয়ে বেড়ান তারাও দেশের উন্নয়ন কর্মী এবং সমাজের অংশ

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

দিনাজপুরে এমকেপি’র উদ্যোগে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধকরা সম্ভব নয়

প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধনকালে দিনাজপুর চেম্বার সভাপতি