Tuesday , 12 March 2024 | [bangla_date]

রাণীশংকৈল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দীর্ঘ আড়াই বছর পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১২ (মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের এমপি হাফিজউদ্দিন আহম্মেদ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আরএমও ডাঃ ফিরোজ আলম,থানার ওসি’র প্রতিনিধি এস আই আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ডাঃ মুনিম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কাউন্সিলর রুহুল আমীন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক মো.বিপ্লব, আবুল কালাম প্রমুখ।
এছাড়াও হাসপাতাল কমিটির বিভিন্ন সদস্য, ডাক্টার, নার্স, মিডওয়াইফ নার্স, পরিবার পরিকল্পনার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য সহকারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা ব্যাপারে বক্তারা আলোচনা করেন। ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসপাতালের চলমান সমস্যাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রæত সমাধানের আশ্বাস দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বৈরী আবহাওয়ায় সরস্বতী পূজা প্রতিমা বিক্রিতে ধস

বীরগঞ্জে টানা বর্ষণে বাঁশের সাঁকো নদীতে বিলীন, দুভোর্গে গ্রামবাসী

আটোয়ারী আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী

বাংলাদেশ সকল ধর্মের সমন্বয়ে একটি ফুল বাগান–হাবিপ্রবি ভিসি

পার্বতীপুর উপজেলা নির্বাচনের হালচাল প্রার্থীদের দৌড় ঝাপ, একমুখী নির্বাচনের সম্ভাবনা

ফুলকপি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছে মামুন ও মিলন

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বীরগঞ্জ গোলাপগঞ্জ হাটে গরু-ছাগল কেনাবেচায় মানুষের ঢল

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত