Monday , 18 March 2024 | [bangla_date]

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের আকুল আবেদন ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হয়েও গেজেটভুক্ত তালিকায় আমার নাম নেই

স্বাধীনতার বাহান্নো বছর পেরিয়ে গেলেও এবং বহুবার যাচাই-বাছাই হলেও ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হলেও সরকারের ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা মানবেতর জীবন-যাপন করছি।
সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বিরল উপজেলার কামদেবপুর গ্রামের মৃত সুলতান আলীর পুত্র প্রকৃত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, আমি ইতিপূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি কর্তৃক ‘ক’ তালিকাভুক্ত হওয়া সত্তে¡ও কী এক অজ্ঞাত কারণে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক আমার নাম গেজেটভুক্ত হয়নি। সে কারণে সরকারের দেওয়া কোনো প্রকার সুযোগ-সুবিধা ও ভাতা পাচ্ছি না।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেন, বর্তমানে আমি সরকারের ৪০ দিনের কর্মসূচীর আওতায় মাটি কেটে পরিবার এর সদস্যদের ভোরন-পোষন চালাচ্ছি। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার আকুল আবেদন আমার কাগজপত্র যাচাই-বাচাই করে অবিলম্বে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে নাম গেজেটভুক্ত করে সরকারের প্রচলিত সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করতে আজ্ঞা হয়।
এসময় সাংবাদিক সম্মেলনে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা সহকর্মী এবং ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মোঃ ইসাহাক আলী ও মোঃ নাজিম স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীর দায়িত্বভার গ্রহন

ঠাকুরগাঁওয়ে আখানগরে রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই !

ঠাকুরগাঁওয়ে আন্ত ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিরলে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ

পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ শুরু

অসুস্থ বৃদ্ধের পাশে বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত