Friday , 8 March 2024 | [bangla_date]

সম্প্রতি বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সাথে দিনাজপুর রেস্তোঁরা মালিক সমিতির মত বিনিময় সভা

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলা রেস্তোঁরা মালিক সমিতির সদস্যদের নিয়ে বেইলী রোডের দুর্ঘটনাকে কেন্দ্র করে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে সচেতনতামূলক মত বিনিময় সভার শুরুতে সম্প্রতি ঢাকাস্থ বেইলী রোডস্থ একটি রেস্তোঁরায় অগ্নিদগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সত্য ঘোষ। সভায় রেস্তোঁরা ব্যবসায় বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রশাসনের নীতিমালা অনুযায়ী রেস্তোঁরাগুলো পরিচালিত হবে। প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী বলেন, সম্প্রতি ঢাকার বেইলী রোডে ভয়াবহ অগ্নিকান্ডে যারা মৃত্যুবরণ করেছেন এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সেজন্য বিশেষ করে রেস্তোঁরা মালিকদের সচেতনতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার প্রায় ৫০ জন হোটেল রেস্তোঁরার মালিকবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও সহকারী কমিশনার দীপংকর বর্মন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কমেছে গমের আবাদ এবং বেড়েছে ভুট্টার আবাদ !

বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীশংকৈল মাহারাজা বাজারে ইউপি সদস্যের জিম্মাদার না মানায় দোকান ভাঙচুর!

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা

জিয়া হার্ট ফাউন্ডেশন-এর শোক বার্তা

লালমনিরহাটে বিমান তৈরি করা হবে : প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিভিন্ন সংগঠনের ইফতার ও দোয়া

মাদক সেবনের অপরাধে রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিন যুবকের জেল.

শান্তিপুর্ণ নিবার্চন নিশ্চিত করতে প্রস্তুুত বোচাগঞ্জ থানা পুলিশ চলছে বডি ক্যামেরার ট্রাইল

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দিনাজপুরে দল গোছাচ্ছে জাতীয় পার্টি ষড়যন্ত্র কারিদের দাত ভাঙ্গা জাবাব দেওয়ার হুশিয়ারি