Monday , 11 March 2024 | [bangla_date]

সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টারের মেধাবৃত্তি প্রদান

রোববার ঘাসিপাড়া বটগাছ মোড়ের দক্ষিণ পাশে নিজস্ব ভবনে অবস্থিত সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টার এর কার্যালয়ে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে ২০২৩ সালের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টার এর মেধাবৃত্তি প্রদান-২০২৩ অনুষ্ঠানে কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের বিচার বিভাগের দায়িত্বে নিয়োজিত ও সমাজ সেবক মোঃ আব্দুস সবুর খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র কোচিং সেন্টারের সহকারী পরিচালক মোঃ আবু তাহের, বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ সাব্বির হোসেন, ইংরেজি বিষয়ের শিক্ষক আমির হামজা রোমান, মেহেদী আরাফাত ও মঞ্জুর-ই খুদা, গনিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ আলী, মোঃ মসিউর রহমান ও জুবায়ের।
সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টার এর আয়োজনে ২০২৩ সালের মেধাবৃত্তি প্রদান কার্যক্রমে ৬ষ্ঠ শ্রেণির মোট ২৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্র এবং ১১ জন ছাত্রী’র মাঝে সর্বমোট ৫২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান এবং সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য যে, ২০২৪ সালে ক্যাডেট ভর্তি কার্যক্রমে সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং সেন্টার হতে ২৪ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন

ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা অমান্য করে চলছে কোচিং !

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও পথ সভা

কাহারোলে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে দিনাজপুরে আইডিইবি’র আহ্বান

হাবিপ্রবিতে তিন অনুষদের দায়িত্বে তিন নতুন ডিন

প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্নয়ন বাস্তবায়ন হ”েছ -এমপি গোপাল

হাবিপ্রবিতে ৯ম গ্রেড হতে তদ‚র্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

অনিয়মের স্বর্গরাজ‍্য হরিপুরের কে.বি ডিগ্রী কলেজ

বিরলে বৃক্ষরোপন কর্মসূচি’র শুভ উদ্বোধন