Friday , 8 March 2024 | [bangla_date]

সেণ্ট যোসেফস্ স্কুলে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বুধবার সকাল ৯টায় “সংস্কৃতি মানুষের সৌন্দর্যের অনুভূতির উন্মোচন ঘটায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেণ্ট যোসেফস্ স্কুলে দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীস্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কর্ডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সিস্টার হেলেন গোমেজ, সংস্কৃতির অনুষ্ঠানের আহবায়ক অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক পবন রায়।
দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে হাতের সুন্দর লেখা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, একক অভিনয়, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা সহ মোট ৬টি বিষয়ে বিভিন্ন শ্রেণীভিত্তিক অনুসারে ৩৮টি গ্রæপে প্রায় প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মোট ১৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে। এসকল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর এলাকার আতৌর মোহাম্মদিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লিলি আন্না লাকড়া, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর নৃত্য সহায়তাকারী উম্মাকুলাতা কুহেলী হেম্ব্রম ও সেণ্ট যোসেফস্ স্কুলের সহকারি শিক্ষক সিস্টার রোজী মুর্মু। অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেরী যাচিন্তা বেলী দাশ ও সঞ্জয় পাল। অনুষ্ঠিত সকল অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সিস্টার সুজলা হাসদা ও মোঃ মামুর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

বীরগঞ্জ অগ্নিকাণ্ডে পুড়ল পীযূষের স্বপ্ন

দায়িত্বভার গ্রহণ পঞ্চগড় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের

বীরগঞ্জে জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

ছোট গল্প ভাঙ্গন মাসুদুর রহমান মাসুদ

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা উচিত’এই কথা বলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ’র যোগদান

বীরগঞ্জে মুরগী লালন পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ