Tuesday , 5 March 2024 | [bangla_date]

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২)এর উপর প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিজনেস স্টাডিজ ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য “পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার থেকে শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় আইকিউএসি কনফারেন্স রুমে তিন দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান। টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের এই প্রশিক্ষণের ম‚ল লক্ষ্য হলো শিক্ষকমন্ডলীগণের দক্ষতা বৃদ্ধি করা। তিনি বলেন, একজন শিক্ষক লেকচারার হিসেবে যোগদান করার পরপরই আমরা তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছি। শুরু থেকেই আমরা কোয়ালিটির উপর গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন, আমাদের অনেকের মাঝে প্রবণতা আছে কত সহজে একটা পাবলিকেশন করা যায়, এসব পরিহার করতে হবে। মানসম্পন্ন গবেষণার দিকে নজর দিতে হবে। তিনি বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ধারণা ও প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। গবেষণা ক্ষেত্রেও নতুন ধারণা ও প্রযুক্তির ছোয়া লেগেছে। এর সাথে আমাদেরকেও মানিয়ে নিতে হবে। এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা আমাদের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। পাইথনের পর আমরা বøক চেইন এর উপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের চেষ্টা করবো। এ ধরণের প্রশিক্ষণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাদক সহ এক ব্যক্তি গ্রেপ্তার

হাবিপ্রবির সাথে সিটি ব্যাংক এর সমঝোতা স্মারক স্বাক্ষর

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩ নারী আহত ঃ একজনকে দিনাজপুরে রেফার্ড

বীরগঞ্জে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ফসিল জমি

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

সাম্প্রতিক ঘটনা নিয়ে পঞ্চগড়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং দল বা সংগঠন দেখে কাউকে গ্রেফতার করা হচ্ছে না

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাোচাগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষনের চেষ্টাঃ গ্রেফতার ১

বীরগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনার আমণ বীজ ও সার বিতরণ

পৌর মেয়রের সাথে প্রধান শিক্ষকের বাক-বিতন্ডা ফুলবাড়ী জিএম স্কুলের একাংশ শিক্ষার্থীর মানববন্ধন