Sunday , 10 March 2024 | [bangla_date]

৪২ দফা দাবি আদায়ে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \ ৪২ দফা দাবী আদায়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন।
শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌর বাজার মসজিদ সড়কে এই সভা অনুষ্ঠিত হয়। শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম শিকদার,ফুলবাড়ী স্বর্ণ শিল্পি ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি কমল চন্দ্র সাহা,সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আলী,সংগঠনের সদস্য জাফরউল্লাহ্ আনছারী,তাজুল ইসলাম, মিলন রহমান ও রানা মন্ডল প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি হামিদুল হক ৪২ দফা দাবি পাঠ করে শুনান। দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিক/কর্মচারীদের কোন ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় কাজ করানো যাবে না। ঈদ-পূঁজায় শ্রমিক/কর্মচারীদের বেতনের সমপরিমান বোনাস দিতে হবে। কোন প্রতিষ্ঠান কর্তৃক ০৮ (আট) ঘন্টার বেশি শ্রমিক কর্মচারীদের কাজ করান তবে অভার টাইম দিতে হবে। বিনা কারণে বা কথায় কথায় শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না। প্রতিষ্ঠানের মালিক ও কর্মরত শ্রমিকদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে নিজেরা সমাধান করিতে না পারিলে তাহা উভয় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাধান করতে হবে। চুক্তি মোতাবেক মাসিক বেতন হিসেবে পরিশোধ করিতে হবে। বকেয়া রাখা চলবে না। এমন ৪২ দফা দাবি জানান নের্তৃবৃন্দ। সভার শুরুতে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।
পরে সেখান থেকে ৪২ দফা দাবী আদায়ের লক্ষে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। দুনিয়ার মজদুর এক হও লাড়াই কর,আমাদের দাবী মানতে হবে এই ¯েøাগান দিতে দিতে মিছিলটি পৌর শহরর প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

“উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত!

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে হটাৎ শিলাবৃষ্টিতে ২ জন আহত, ফসলে ব্যাপক ক্ষতির

কাহারোলে নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন এমপি গোপাল

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

হরিপুরের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই-আব্দুল হামিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে অভুতপুর্ণ বিপ্লব সাধন করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাকিমপুরে চালকলের গুদাম থেকে সাড়ে ৫ টন চাল জ’ব্দ

বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত