Monday , 15 April 2024 | [bangla_date]

খানসামায় পিতাকে ছুরিকাঘাতের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আদালতে সোর্পদ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পিতাকে ছুরিকাঘাতের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে পুলিশের নিকট সোর্পদ করেছেন স্থানীয়রা। পরে ওই যুবককে থানা পুলিশ আদালতে প্রেরণ করেছে। এ ঘটনাটি গত ১২ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামে ঘটেছে। অভিযুক্ত যুবক মজিবর রহমান (২৫) পূর্ব বাসুলী গ্রামের সাবান আলীর (৮০) ছেলে এবং একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল শুক্রবার সকালে মাদকাসক্ত অবস্থায় মজিবর রহমান তার পিতা সাবান আলীকে গালিগালাজ করতে থাকেন। ছেলের এমন আচরণে পিতা প্রতিবাদ জানালে, পিতা ও ছেলের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এর একপর্যায়ে ছেলে মজিবর রহমান তার পিতা সাবান আলীকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে সাবান আলী গুরুতর আহত হন। এসময় প্রতিবেশী শাহিন ইসলাম (২২) ও অবিল আলী (৪০) এগিয়ে আসলে তাঁদেরকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন মজিবর রহমান। পরে স্থানীয় লোকজন মজিবর রহমানকে আটক করে থানা পুলিশে খবর দেন। এ খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মজিবর রহমানকে থানায় নিয়ে আসেন। গত ১৩ এপ্রিল শনিবার অভিযুক্ত মজিবর রহমানকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
পিতা সাবান আলী জানান, এরকম ছেলের হাতে কোনো পিতাই নিরাপদ নন। তাই সংশোধনের সুযোগ দিতে থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছি।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতাকে ছুরিকাঘাতের চেষ্টার খবর পেয়ে মাদকাসক্ত অবস্থায় মজিবর রহমানকে আটক করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে জামিন না চাওয়ায় তাঁকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২৫০কোটি টাকা ঋণের বোঝা ও শতকোটি লোকসান নিয়ে দীর্ঘদিন চালু ছিল চিনিকল

রাণীশংকৈলে প্রয়াত গুনী সংগীতশিল্পীর স্বরণে শোকসভা

ইউনিয়ন পরিষদের ১১তারিখের ভোট স্থগিত

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার দেখার কেউ নেই

আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

বীরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনি অনুষ্ঠান