Monday , 15 April 2024 | [bangla_date]

হিলি স্থলেবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ উপলক্ষে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত মোট ছয় দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশেই সরকারি ছুটি ছিল। তবে এসময় ও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
এ বিষয়ে হিলি আমদানি রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুনুর রশিদ বলেন, হিলি বন্দর টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে উভয় দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চালু হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৬ আসনে তিন দশক পর বিএনপির একক প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

বিরলে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

৬ জানুয়ারী স্মৃতি পরিষদের আয়োজনে দিনাজপুরে শোকাবহ মহারাজা ট্রাজিডি দিবস পালিত

২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি

লক্ষ টাকার উন্নতমানের পরচুলা চুরি করে খানসামার ইপিজেড কর্মী সুমি চৌধুরী আটক

দিনাজপুরে পৃথক সড়ক দূঘটনায় নিহত-২জন, আহত-২জন

বোদায় ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৪