Monday , 1 April 2024 | [bangla_date]

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা

বিরামপুরে (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেল সাড়ে ৫টায় পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার শৌলাহার ও পৌরশহর এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সৌখিন সেমাই কারখানা এবং দিওড় ইউনিয়নের শৌলাহারে রুবেল সেমাই কারখানায় অভিযোগের সত্যতা পাওয়ায় দুই প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মত বিরামপুর কয়েকটি কারখানায় সেমাই তৈরি হচ্ছে। এসব কারখানার মধ্যে অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল ৭ হাজার করোনার ভ্যাকসিন পৌঁছেছে!

বোচাগঞ্জে আওয়ামীলীগের ৮ নেতাকে বহিস্কার

বালিয়াডাঙ্গীতে দুলাল রব্বানীর নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা বাড়ছে  শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা

দিনাজপুর শহরের হোটেল ও ফল ব্যবসায়ীকে জরিমানা

স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

অরবিন্দ শিশু হাসপাতালের প্রথম নির্বাহী কমিটির সভায় চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সংবর্ধনা

বীরগঞ্জে জাতীয় ভোক্তা দিবস পালিত

পীরগঞ্জের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ – ঠাকুরগাঁও সংবাদ

সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে বোচাগঞ্জ ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল