Saturday , 6 April 2024 | [bangla_date]

আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার শহরের জেলরোডস্থ ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (সদর) এর সহকারী প্রকৌশলী ও আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপক মোঃ সাজিউল ইসলাম সাজু, আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রুনা লায়লা, সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক নুরছাবা হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, আইডিইবি জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার সাবেক প্রকৌশলী মোঃ মতিউর রহমান, দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহফুজুল আলমসহ আইডিইবি ও আইডিইবি মহিলা- পরিবার কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূবর্ণজয়ন্তী উদযাপিত

সেতাবগঞ্জে মহল্লা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কাহারোলে ইট ভাটায় গিলে খাচ্ছে জমির উর্বরতা

আটোয়ারীতে সংবাদ সম্মেলনে অভিযোগ যৌতুক না দেয়ায় স্ত্রীকে নির্যাতন করে তালাক দিয়েছে সেনা সদস্য

জিয়া হার্ট ফাউন্ডেশনের লিকুইড মেডিকেল অক্সিজেন গ্যাস প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ উদ্বোধন

রাণীশংকৈলে ডিবি’র হাতে ১১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

যহ্মায় সর্বোচ্চ ঝুঁঁকিতে থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৭ম

বিরামপুরে এ্যাম্পোল ইনজেশকনসহ একজন আটক