Sunday , 14 April 2024 | [bangla_date]

আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ – মির্জা ফখরুল

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে হরিপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ছেলে আকরাম কে অন্যায়ভাবে নির্যাতন করে পুলিশ কাষ্টরিতে হত্যা করা হয়েছে।

শুক্রবার(১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আকরামের মৃত্যুতে আয়োজিত এক শোক সভার উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পুলিশের হেফাজতে যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন একটি রাষ্ট্রের কি অবস্থা দাড়ায়। মানুষ কি ভাববে? মানুষ ভাববে দেশে কোনো আইনের শাসন নাই। এখানে যারা রক্ষক তারাই হয়েগেছে নির্যাতনকারী ভক্ষক। আজকে আ.লীগ সরকার এই রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে দেশকে পরাধীন করে রেখেছে। আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়েছি।

তিনি বলেন, আ.লীগ সত্যিকার অর্থে এই দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। এখন সবকিছু নির্ধারণ করে পুলিশেরা। এখন আর আ.লীগ নাই, এখন এটা পুলিশ লীগ। পুলিশ বলে কিসের আ.লীগ, আমরাইতো সরকারকে টিকিয়ে রেখেছি।

মির্জা ফখরুল আরও বলেন, আমার প্রশ্ন একটাই, আজ পুলিশ কাষ্টরিতে কেনো যুবদল নেতা আকরামকে প্রাণ দিতে হলো। একজন সুস্থ সবল যুবককে পুলিশ ধরে নিয়ে গেলো। তিনি জামিনে ছিলেন তার পরেও পুলিশ ধরে নিয়ে গেলো। এটা শুধু হরিপুরের ঘটনা নয় সারা দেশে আজ এমন ঘটনা ঘটছে। আমাদের আন্দোলন চলাকালীন সময়ে ৩০ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ৭শ থেকে ৮শ মানুষকে গুম করে দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, সোমবার (০৮ এপ্রিল) দুপুরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ৪০ বছর বয়সী আকরাম হোসেনের। আকরাম হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন। এই ঘটনায় অসুস্থ জনিত কারনে মৃত্যু বলে পুলিশ জানালেও পুলিশের নির্যাতনেই আকরামের মৃত্যু হয়েছে বলে দাবি করে বিএনপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নকল কিটনাশক রাখার অভিযোগে ডিলারকে জরিমানা

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে আজমল হক ফাউন্ডেশন

ঠাকুরগাঁওয়ে কলা খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় ঝগড়া -বিবাদের জেরে ঘরে অগ্নিসংযোগ

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্যকথার যৌথ আয়োজনে ৭ জুন প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২৭কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক

দিনাজপুরে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২ লাখ টাকা জরিমানা

চিরিরবন্দরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ঃ ৪ যুবকের নামে মামলা