Saturday , 6 April 2024 | [bangla_date]

আগুনে পুড়ে নি:স্ব ১৬ পরিবারের সবকিছু

দিনাজপুর প্রতিনিধি \
ভয়াবহ আগুনে পুড়ে নি:স্ব হয়ে গেছে দিনাজপুরের খানসামার ছাতিয়ানগড় গ্রামের ১৬দরিদ্র পরিবার। এই অগ্নিকাÐে ১৬ দরিদ্র পরিবারের আশ্রয়স্থল বাড়ি, নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার বিকেল ৩টার দিকে খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় ঝাপুপাড়ায় এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ওই এলাকার বাবলুর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নিমিষেই বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। পরে খানসামা ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাÐে ১৬ দরিদ্র পরিবারের আশ্রয়স্থল বাড়ি, নগদ টাকা, উৎপাদিত বিভিন্ন ফসল, পাঠ্য বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মিলে প্রায় ৫০ লাখ টাকার বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে নিরুপায় হয়ে আবেগাপ্লæত হয়ে যায় পরিবারগুলো।
পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহসহ অনেকে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কমল রায় বলেন, আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যেকোনো অগ্নিকাÐরোধে সকলকে সচেতন ও সজাগ থাকার আহŸান জানিয়েছেন এই কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

পীরগঞ্জে আড়াই শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

হরিপুরে সংর্ঘের ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু, আহত-৬

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

আটোয়ারীতে ব্রি ধান-১০৩এর নমুনা শস্য কর্তন

নূরকে গ্রেফতারের দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন

বোচাগঞ্জে দিন ব্যাপী বিশেষ জিএনবি স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

চিরিরবন্দরে যুবলীগ নেতা আটক

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেয়ার নির্দেশনা মাউশির নিজস্ব প্রতিবেদক