Monday , 1 April 2024 | [bangla_date]

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃপঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং আসন্ন পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা দু’টি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় জানানো হয়, উপজেলায় ঈদ-উল-ফিতরের প্রথম ঈদ জামাত সকাল আটটায় থানা মসজিদ চত্ত¡র ময়দানে অনুষ্ঠিত হবে। মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের মমতাজ জামে মসজিদ সংলগ্ন ময়দানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার অন্যান্য ঈদের জামাত সকাল সাড়ে আটটা হতে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। ঈদেরদিন সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে। অপরদিকে বাঙ্গালীর ঐতিহ্যের পহেলা বৈশাখ আসন্ন বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট’র ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আইডিইবি’র যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক সভা

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু

ফুলবাড়ী প্রেসক্লাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে বিদায় ও বরণ

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ঠাকুরগাঁও জেলা কমিটি সভাপতি রাজেক, সা:সম্পাদক ফারুক, তথ্যে ফিরোজসহ ৪১ সদস্যের কমিটি

পীরগঞ্জে কাশেম স্যার মেমোরিয়াল স্কুলের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা

বোচাগঞ্জে আট মাসে শতাধিক আত্মহত্যা

বঙ্গবন্ধু কন্যা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করে দেশকে আলোকিত করেছে -হুইপ ইকবালুর রহিম

এখন আর স্কুলে আসতে ভয় পাবেনা কিশোরীরা”

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সদর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে  আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও সদর পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে