Wednesday , 24 April 2024 | [bangla_date]

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ঈদ পুনর্মিলনী

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ দুর্নীতি হলে শেষ- নিজে বাঁচবো,বাঁচবে দেশ”, “ সবাই মিলে শপথ করি-দুর্নীতিবাজদের ঘৃণা করি” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুপ্রক’র আয়োজনে মঙ্গলবার ( ২৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক’র সভাপতি মোঃ আব্দুল মান্নান । অনুষ্ঠানের শুরুতে সভাপতি সবার সাথে কুশলাদী বিনিময় করেন। উপজেলা দুপ্রক’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় শ্লোগানের উপর গুরুত্বারোপ করে আমন্ত্রিত অতিথি উপজেলার সাবেক দুপ্রক সভাপতি মোঃ তৌহিদুল আলম চৌধুরী বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সদস্য মোঃ তৈমুর রহমান,রুমি চৌধুরী, মাওলানা মোঃ মজিবর রহমান, জেসমিন বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, দুর্নীতি সমাজ ব্যবস্থায় ক্যান্সারের মত ছড়িয়ে পরছে। প্রতিরোধ এখন জরুরী হয়ে পরছে। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন শুরু

পঞ্চগড়ে গুজব ছড়ানোর পর ফের উত্তেজনা \ মাইক্রোবাসে আগুন ৩ মামলায় আসামী ৭ হাজার \ গুজব সৃষ্টিকারী যুবদল নেতাসহ আটক ২৩ \ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘষর্, হুইপের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, আহত-৫০

উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশর নাম—রমেশ চন্দ্র সেন এমপি

বাংলাবান্ধা স্থলবন্দরে ডিজিটাল স্কেলে ওজনে কারসাজির ঘটনায় দুই কর্মচারী বরখাস্ত

বীরগঞ্জে চায়ের দোকান চালিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে চান ফাতেমা

বোচাগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড তুলেধরলেন রাণীশংকৈলে সেচ্ছাসেবকলীগ