Wednesday , 3 April 2024 | [bangla_date]

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০১ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রমজান শীর্ষক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি রেজা আল মামুন। সমিতির সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকীর সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর , উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম মোঃ আব্দুল মানিক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ,সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। ইফতারের আগে পরলোকগমনকারী শিক্ষকদের আত্মার মাগফিরাত, অসুস্থ শিক্ষকদের জন্য সুস্থ্যতা কামনা,দেশের শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীর সীমান্ত থেকে দুই মাদকসেবী আটক

কাহারোলে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে কৃষকের উৎপাদিত গমের বীজ যাচ্ছে বিভিন্ন জেলায়

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন খতম ও দোয়া

ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার হারাম-হালালের বিষয়টি মাথায় রেখে মানুষকে সুন্দর পথ রচনা করতে হবে

রাণীশংকৈলে শো-রুম উদ্বোধন

বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে একদিন পর নিখোঁজ বাক প্রতিব’ন্ধী যুবকের লা’শ উ’দ্ধার