Tuesday , 30 April 2024 | [bangla_date]

ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ

দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু।
এর পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, শাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ্ মমিনুল ইসলাম, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি সাইফুর রাজ চৌধুরী।
অনুষ্ঠানে দিনাজপুর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুস সালেকিন রানা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, রাজধানী ঢাকার আওয়ামী লীগ নেতা হাবিব আহমেদ হচি, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শরিফা বেগম, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা পেস্তা বেগম প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি হিসেবে মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আবু তালেব আলী নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রাক-বড় দিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে চাষিরা আলুর উৎপাদন খরচ তুলতে পারছেন না

ছাগল পালন করে সাবলম্বী ঠাকুরগাঁওয়ের নুরবানু

ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিশু একাডেমীতে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগঞ্জে মাকে মারধর করায় পুত্রকে এক বছর কারাদন্ড

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে ইরি-বোরো চাষ

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা