Friday , 5 April 2024 | [bangla_date]

ইয়ারজানসহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অবদান রাখা পঞ্চগড়ের ছয় নারী খেলোয়াড়কে সংবর্ধনা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ-১৬ ও অনূর্ধ-১৯) দলের ছয় জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা সভায় অনুর্ধ-১৬ খেলায় ইয়ারজান, শিউলী, আলপি ও বৃষ্টি এবং অনুর্ধ-১৯ খেলায় নুসরতা জাহান মিতু ও তৃষ্ণা রানীকে ক্রেস্ট ও ঈদ উপহার সামগ্রি তুলে দেয়া হয়। দুটি খেলার মধ্যে অনুর্ধ-১৬ খেলায় ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। আর অনুর্ধ-১৯ খেলায় বাংলাদেশ-ভারত যৌথভাবে সাফ চ্যাম্পিয়ন হয়। একই সাথে পঞ্চগড় সদরের টুকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক টুকু রেহমান ও বোদা উপজেলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন বিপুলকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বোদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, টুকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা টুকু রেহমান বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। এর আগে জেলা প্রশাসন প্রত্যেককে গাড়ি পাঠিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এখানে ডিসির নেতৃত্বে ফুল ছিটিয়ে তাদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের গাড়িতে করে প্রত্যেককে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জের বৈরচুনায় ২৫জন চোরাকারবারী আত্মসমর্পণ করলেন

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর জিলা স্কুল ও গার্লস স্কুলের ৭৬ জন শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

ঠাকুরগাঁওয়ে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী !

জেএসকেএস এর উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সেবাদানকারী সংস্থা ও সুশীল সমাজের ভ‚মিকা শীর্ষক সংলাপ

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ-এর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন !