Monday , 15 April 2024 | [bangla_date]

ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠীর নববর্ষ উদযাপন

“এসো হে বৈশাখ এসো এসো” বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠীর বটমূলে উদযাপিত হয়েছে বাংলা নববষর্ – ১৪৩১।
১৪ এপ্রিল-২০২৪ রোববার (পহেলা বৈশাখ) উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী চাউলিয়াপট্টি পাহাড়পুর মিলনালায় সমিতি দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার নিজস্ব বটমূলে আয়োজন করে বাঙ্গালি সংস্কৃতির ঐতিহ্য পান্তা-শুটকি ভত্তা-আলু ভত্তা,শাক আর মাছ ভাজার ভোজন। এছাড়াও ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এর আগে দিনাজপুর জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদ এর আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় দিগন্ত শিল্পীগোষ্ঠীর কর্মকর্তা এবং সদস্যবৃন্দরা।
শোভাযাত্রা শেষে দিগন্ত বটমূলে বাংলা নববর্ষ অনুষ্ঠান সূচির উদ্বোধন করেন সংগঠনের কার্যনির্বাহী আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এস এম খালেকুজ্জামান রাজু।
কার্যনির্বাহী আহবায়ক কমিটির সদস্য ফারুক গজনবী, শাহ্ আলম শাহী,ইউসুফ আলী,রাজ্জাক ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের প্রবীণ সংগীত শিল্পী শরিফুল ইসলাম বকুল,ফারুক গজনবী, শাহ্ আলম শাহী, রাজ্জাক ইসলাম,উজ্জ্বল,দুলাল,সাব্বির,পিংকি,বাউল রনী,প্রশান্ত,মাসুদা,প্রজ্ঞা,স্বাধীনসহ অন্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রার্থীর প্রচারণায় প্রিজাইডিং অফিসার

পীরগঞ্জে ৩দিনে ২৮৮জন কোভিড-১৯ টিকা গ্রহন করলেন

আটোয়ারীতে ভলিয়ম পরিবর্তন করে একই দলিলের দুই ধরনের সার্টিফাই কপি দোষীদের বিচার দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয়  শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবিতে “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আগামীকাল থেকে চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩ আসনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

যক্ষারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

বর্তমান সরকার একটা ভোটার ও জনসমর্থনহীন সরকার-মির্জা ফখরুল

দিনাজপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শাহজাহান সাজু