Tuesday , 9 April 2024 | [bangla_date]

কিডনি বিকল হওয়ায় পত্রিকা হকার ইদ্রিস আলীকে ঈদসামগ্রী ও অর্থ প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক ও মানবিক সংস্থা ‘আমরা করব জয়’ এর উদ্যোগে দুটো কিডনি বিকল হওয়া পত্রিকা হকার ইদ্রিস আলীকে ঈদসামগ্রীসহ চিকিৎসার ওষুধ ক্রয় বাবদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় উপজেলার দৌলতপুর হরহরিয়া গ্রামে গিয়ে ইদ্রিস আলীর হাতে ঈদসামগ্রীসহ চিকিৎসার ওষুধ ক্রয় বাবদ অর্থ ইদ্রিস আলীর হাতে তুলে দেয় হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
ইদ্রিস আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেয়াসহ রক্ত সংগ্রহ ও চিকিৎসার জন্য সহায়তার আশ্বাস প্রদান করেন সংস্থাটির সদস্যরা।
উল্লেখ্য, ইদ্রিস আলী ওই গ্রামের দিনমজুর মো. সামসুদ্দিন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ফুলবাড়ী উপজেলার পৌরএলাকায় পত্রিকা হকার করে জীবনজীবিকা নির্বাহ করছিলেন। বর্তমানে তার দুটো কিডনি বিকল হওয়ায় অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছেন না।পত্রিকা হকার ইদ্রিস আলী তার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠানো যাবে মো. ইদ্রিস আলীর বিকাশ নম্বর-০১৭৩৭ ৬৮১৯৫৪ অথবা নগদ নং-০১৭৯৬ ১৭৭৮৯০।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেচ সুবিধার আওতায় আসবে ৪শ হেক্টর জমি পঞ্চগড়ে ২৩ বছর বন্ধ থাকার পর পাম নদী সেচ প্রকল্পের কার্যক্রম শুরু

সেতাবগঞ্জ চিনিকল দ্রুত সংস্কারের দাবীতে অবস্থান কর্মসূচী

ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার -রুহিন হোসেন প্রিন্স

রাণীশংকৈলে জাতীয় পাটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, পথচারীসহ পৌরবাসীকে

নবরূপীর নাট্যোৎসবে সমাপনী ও পুরষ্কার বিতরন নাট্য সমিতির মঞ্চে ‘ক্ষত-বিক্ষত’ নাটক মঞ্চস্থ

ঠাকুরগাঁওয়ে হৃদরোগ ও লিভারের রোগে আক্রান্ত ডলি বেগমের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

সেরা তেল উৎপাদনকারী রাণীশংকৈলের কৃষক

রাণীশংকৈলে আত-তাকওয়া ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

বোচাগঞ্জে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত