Saturday , 6 April 2024 | [bangla_date]

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের খানসামা উপজেলার ১৬ দরিদ্র পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩২ বান্ডিল ঢেউটিন ও ৯৬ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার মাধ্যমে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকা প্রদান করেছেন ইউএনও মো. তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ ও সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাথে ইফতার গ্রহণ করার সময়টা আবেগপূর্ণ ছিল। আল্লাহ এমন দুর্যোগ আর কাউকে না দিক। জেলা প্রশাসক স্যারের তাৎক্ষণিক নির্দেশনায় মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের সাথে ইফতার করে তাদের খাওয়ার ব্যবস্থা এবং শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সাথে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বিতরণ করার কথা জানিয়েছেন ইউএনও।
উল্লেখ্য, শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাÐে প্রায় ১৬ টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই ঘর ও প্রয়োজনীয় সকল জিনিসপত্র মিলে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে। এই দিশেহারা ১৬ পরিবারের সাথে এদিন তাদের সাথে ইফতার করেন ইউএনও।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ড স্থানান্তর

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

পঞ্চগড়ে তিন উপজেলায় বিএনপি ও আওয়ামীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নারীদের দাবিয়ে রাখার কোন সুযোগ নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিশ্ব জলাতঙ্ক দিবসের র‌্যালী ও আলোচনা সভায়

ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে

হাবিপ্রবিতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রগতিশীল শিক্ষক ফোরাম কর্তৃক আলোচনা সভা

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে তেরেজা ও বিদ্যালয় দিবস

প্রশাসন শুন্য অবস্থায় আজ থেকে হাবিপ্রবির একাডেমিক কার্যক্রম