Saturday , 6 April 2024 | [bangla_date]

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের সাথে ইফতার করলেন ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের সাথে ইফতার করলেন ইউএনও তাজ উদ্দিন।
শুক্রবার উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়ায় অগ্নিকাÐে নি:স্ব ১৬ টি পরিবারের প্রায় শতাধিক সদস্যের সাথে ইফতার করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে ব্যাপক প্রশংসিত হন তিনি।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাÐে প্রায় ১৬ টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই ঘর ও প্রয়োজনীয় সকল জিনিসপত্র মিলে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয় এই ১৬ পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাথে ইফতার গ্রহণ করার সময়টা আবেগপূর্ণ ছিল। আল্লাহ এমন দুর্যোগ আর কাউকে না দিক। জেলা প্রশাসক স্যারের তাৎক্ষণিক নির্দেশনায় মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের সাথে ইফতার করে তাদের খাওয়ার ব্যবস্থা এবং শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সাথে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে হঠাৎ গুড়িগুড়ি বৃৃষ্টিতে জানিয়ে দিচ্ছে শীতের প্রকোপ

এমবিএসকে’র তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার ছাত্রীদের মাঝে বাই সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ

সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনে পুনরায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সুবল ঘোষকে সংবর্ধনা

বোচাগঞ্জে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকন্যা হত্যা

স্বাধীনতার পরাজিত শক্তিকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই -আসাদুজ্জামান নুর এমপি

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন ।

বোচাগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

বিরল পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃ’ত্যু

ঠাকুরগাঁও ও রানীশংকৈল পৌরসভায় সুষ্ঠু ভাবে নির্বাচন চলছে