Tuesday , 30 April 2024 | [bangla_date]

খানসামায় ইউপি সদস্যসহ ৮ জুয়ারু গ্রেফতার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী মাগুরমারী এলাকা থেকে ডাবু খেলার সরঞ্জামদিসহ এক ইউপি সদস্যসহ ৮ জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ৮ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার (২৭ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটক আটজন হচ্ছেন নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ওয়াহেদ শেখের ছেলে ইউপি সদস্য মাজেদুল ইসলাম মানিক (৩৮) ও হারোয়া মিশনপাড়া এলাকার মৃত হাফেজ উদ্দিন এর ছেলে নুরল ইসলাম মাশান(৬০), সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের মৃত নশেদুল্ল্যাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), চিরিরবন্দরের সাতনালা ইউনিয়নের মৃত ফরমান আলীর ছেলে মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া মাঝাপাড়ার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায়(৪২), টংগুয়া মতিশাপাড়ার অতুল রায়ের ছেলে নারায়ণ রায়(২১), টংগুয়া মাঝাপাড়ার বাবুল রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২০) এবং টংগুয়া জোদ্দারপাড়ার অর্জুন রায়ের ছেলে অনিমেষ রায় (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাগুরমারী স্কুলের পিছনে পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এটি বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশ শুক্রবার (২৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ৮ জন জুয়ারুকে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানাট অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আটক জুয়ারুদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া মুক্ত খানসামা উপজেলা গড়তে তথ্য দিয়ে সেবা নিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ

অবৈধ ক্লিনিক বন্ধ ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

দিনাজপুরে জমইয়াতে হিজবুল্লাহ মানববন্ধন পালন

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের স্মরণে যুবলীগের ৪’শত শীতবস্ত্র বিতরণ

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধি পেয়েছে তুলা চাষ : আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে প্রায় ১৪’শ কৃষি শ্রমিক প্রেরণ হাওর অঞ্চলে

কাহারোলে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য !