Monday , 1 April 2024 | [bangla_date]

ঘোড়াঘাটে ২১ তম পূণ্যময় যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপাসনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃআনন্দ মনোমুগ্ধকর উৎসব মুখর পরিবেশে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিষ্ট ধর্মালম্বীদের ২১তম পূণ্যময় যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপাসনা (ইস্টার সানডে) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া আদিবাসী ফুটবল খেলার মাঠে উপজেলা আন্তঃ মান্ডলীক খ্রীষ্টিয়ান ফেলোশীপের আয়োজনে ভোর থেকে কুচেরপাড়া ফুটবল খেলার মাঠে শিশু, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধাসহ সকল বয়সের খ্রিষ্ট ভক্তরা সমবেত হতে থাকে। সকাল ৬টায় প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা হয়।
উপজেলা আন্তঃ মান্ডলীক খ্রীষ্টিয়ান ফেলোশীপের সভাপতি সনাতন উত্তম মার্ডির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। প্রধান বক্তা চার্চ অবদা ন্যাজারিন রংপুর অঞ্চলের অফিসার রেভাঃ রবিন সরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম, গাইবান্ধা ঐক্য পরিষদের মহিলা সম্পাদিকা এমিলী হেমরম। এছাড়া আরও বক্তব্য রাখেন, প্রভাত মুরমু, সুদর্শন মালো, রেভা. মিল্টন মল্লিক, ডেভিড বিশ্বাস, ফিলিমন বাস্কে প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান

জিলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং বদলির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আদালত না থাকায় ৫’শ কিঃ মিঃ দুরে পল্লী বিদ্যুৎ মামলায় হাজিরা দিতে হচ্ছে গ্রাহকদের \ চরম ভোগান্তি

পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ পরিচালক ও সহ সভাপতির বিরুদ্ধে

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসংগতিগুলো খতিয়ে দেখা হচ্ছে —–উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান

বিরলে বিজিবি-এর বিশেষ অভিযানে বাংলা মদ উদ্ধার

আটোয়ারীতে ৪৩ বছর ইমামতির পর অবসরজনিত বিদায় সংবর্ধনা

দূর্গাপূজা উপলক্ষে সেতাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আসলামের শাড়ী৷ লুঙ্গি ও নদগ অর্থ বিতরন।।

বীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত