Friday , 19 April 2024 | [bangla_date]

চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আইইএম ইউনিটের উপপরিচালক (এমপি) মো. ইফতেখার রহমান বক্তব্য রাখেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঈমাম, পুরোহিত, স্বাস্থ্য সহকারি, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ

ফুলবাড়ীতে ওয়ান ডায়াগনিস্টিক এ্যান্ড হাসপাতালের উদ্বোধন

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-এমপি গোপাল

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

রাণীশংকৈলে ৩রা ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস

ঘোড়াঘাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি