Wednesday , 24 April 2024 | [bangla_date]

চিরিরবন্দরে তীব্র গরমে আঁখের রসের কদর বৃদ্ধি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: তীব্র গরমে দিনাজপুরের চিরিরবন্দরে আঁখের রসের কদর বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই আঁখের রসের বেচাকেনা। গরম বৃদ্ধি পাওয়ায় আঁখের রস বিক্রি বৃদ্ধি পেয়েছে। প্রতি গ্লাস রসের দাম ১০-১৫ টাকা করে বিক্রি হচ্ছে। আমরা ফেরি করে রস বিক্রি করছি এবং লাভবান হচ্ছি।
উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের সুইহারিবাজার বাসস্ট্যান্ডে রস বিক্রেতাদের মধ্যে আঁখের রস বিক্রেতা মো. মাজেদুল ইসলাম জানান, সকাল থেকে গভীর রাত পর্যন্ত আঁখ মাড়াই করে রস বিক্রি করছি। প্রতি গ্লাস রস ১০-১৫ টাকা করে বিক্রি করছি। প্রতিদিন ১ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকার রস বিক্রি হয়। এতে রোজগারও ভালো হয়। গ্রীষ্মকালীন সময়ে এ রস ব্যাপক বিক্রি হলেও এবার প্রচন্ড গরমে বিক্রি আরো বৃদ্ধি পেয়েছে। ঝড়-বৃষ্টির দিনে এবং শীত মৌসুমে রস বিক্রি বন্ধ রাখা হয়। তিনি আরো জানান, নীলফামারীর সৈয়দপুর ও রংপুরের তারাগঞ্জ থেকে আমাদেরকে আঁখ কিনে আনতে হয়। যার ফলে দাম অনেকটাই বেশি পড়ে।
আঁখের রস পানকারী ব্যবসায়ী মো. ছাবেরউদ্দিন জানান, গ্রীষ্মের দিনে এক গ্লাস আঁখের রস শরীরটাকে শীতল রাখে। নিত্যদিনই দুপুর ও বিকালে আঁখের রস পান করার জন্য ভীড় পরিলক্ষিত হয়। তিনি আরো জানান, অনেক পথচারীও সকাল থেকে গভীর রাত পর্যন্ত রস পান করে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

বীরগঞ্জের গোলাপগঞ্জ সড়ক কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কৈশরকালীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত

দিনাজপুরে মোশান ভিউ মোবাইলের আউটলেট চালু হ্যালো রেনেসাঁ শপে

বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা

চিরিরবন্দরে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মী নিহত

রাস্তা সংস্কারের দাবিতে বীরগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

ঈদ উপলক্ষে রেখে বীরগঞ্জে সেনাবাহিনীর চেকপোস্টে তৎপরতা, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তিতে

নৌ পরিবহন প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে আর্থিক সহয়তা শতবর্ষী ভিক্ষুক আকবর আলীর