Monday , 15 April 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মনোনয়ন দাখিল

মো: মজিবর রহমান শেখ,
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়রম্যান পদে ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন একই পরিবারের ৩ জন তারা হলেন –বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ আলী, তার ছোট ভাই ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছোট ছেলে মোঃ আলী আফসার এবং ১ নং – পাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল।
ভাইস চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম ভাসানী এবং আমজানখোর ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোঃ শেখ আইয়ুব আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গী উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মোছাঃ সীমা আক্তার। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ দলিল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় কৃষিক সমিতির বর্ধিতকর্মী সভায় আমিনুল হোসেন গোলাপ মধ্যসত্ব ভোগীদের স্বার্থে নয়-কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে

পীরগঞ্জে বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে তিনটি এপ্রোচ সড়ক সংস্কার

বিরলে গৃহবধূর লাশ উদ্ধার\ ঘটনায় স্বামী আটক

পীরগঞ্জের নব নির্বাচিত ইউপি সদস্যকে ইয়াবা সহ দুইজন আটক

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি, সক্রিয় বিএনপি, নীরবে মাঠে জামায়াত

বোদায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

হরিপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

সিডিএ’র নারী দিবসের আলোচনা সভা

চিরিরবন্দরে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাবেক এমপি মরহুম আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি