Saturday , 20 April 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় নিখোঁজের দুই দিন পরে বাড়ির পাশের গলি থেকে নিবিড় (১২) নামে ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২১ এপ্রিল শনিবার সকালে ঠাকুরগাঁও শহরের মাদ্রাসা পাড়ায় বাড়ির পাশের গলিতে নিবিরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিবিড় (১২) ঠাকুরগাঁও পৌরসভার ১ নং — ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও ওমান প্রবাসী আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএন ফিরোজ ওয়াহিদ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবিড়। এ নিয়ে ঠাকুরগাঁও সদর থানায় জিডি ও এলাকায় মাইকিং করা হয়। শনিবার মধ্যরাতে বাড়ির জানালায় বিকট শব্দ করে কিছু দুর্বৃত্ত। সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের নিথর মরদেহ পরে থাকতে দেখে চিৎকার করে উঠে তার মা। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) ফিরোজ ওয়াহিদ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আরো জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময়

বাঙালির হৃদয়ে নৌকার বসবাস -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের  নির্বাচনি  সভা ও মিছিল

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের নির্বাচনি সভা ও মিছিল

ধর্মকে অস্ত্র বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের প্রত্যাখ্যান করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে বঙ্গবন্ধুর স্মৃতি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদা পৌর নির্বাচনে শেষ মহুর্তে প্রার্থীদের জম- জমাট প্রচার প্রচারণা

বাজারে কয়েক দিনের ব্যবধানে নতুন আলুর দাম কমেছে ৬০টাকা

তিন বছরে চারটি নীলগাই মিললেও একটিও বাঁচেনি!

বোচাগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, ভালো ফলনে স্বস্তি