Friday , 26 April 2024 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায়

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির পানির প্রত্যাশায় প্রার্থনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে পৌরশহরের মাদরাসা পাড়া ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়৷ নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা। নামাজ শেষে মোনাজাত করেন মাদরাসটির সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। ঠাকুরগাঁও জেলায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জনজীবন। তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে ঠাকুরগাঁও জেলার মানুষকে। তাপপ্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মাঠে কাজ করা দুর্বিষহ হয়ে পড়েছে কৃষকদের। হাসপাতালে বেড়েছে শিশু-বৃদ্ধ রোগীর সংখ্যা৷ এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির পানির আশায় নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায় করতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাড়িয়েছে। রোদে দুই মিনিট থাকা যায় না। শরীর ঝলসে যাওয়ার মতন অবস্থা। আমাদের নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির পানির আশায় নামাজ আদায় করলাম। যদি আল্লাহ আমাদের প্রতি রহম করেন তবে স্বস্তি ফিরবে।
সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা বলেন, সারাদেশে দাবদাহে জনজীবনে বিপর্যয় ঘটেছে। আমাদের ঠাকুরগাঁও জেলায়ও অস্বস্তি পর্যায়ে চলে গিয়েছে। আমাদের গুনাহর ফসল এসব। আমরা বৃষ্টির পানির আশায় সালাতুল ইসতিসকা নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের বৃক্ষ রোপন

পঞ্চগড়ে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

বীরগঞ্জে অবিরাম প্রবল বর্ষণে আগাম শীতকালীন সবজির ক্ষতি আশঙ্কা

ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী জব ফেয়ার

নিরাপদ প্রসবের দৃষ্টান্ত বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

দিনাজপুরে জেলা প্রতিবন্ধী ফেডারেশনের উদ্দ্যেগে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সুইসকন্ট্যাক্ট এর আওতায় প্রবৃদ্ধি প্রকল্পের উদ্যোগে দিনাজপুর পৌরসভার নারী উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা কর্মশালা

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া,বৃক্ষ রোপন ও আলোচনা সভা