Wednesday , 10 April 2024 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের যোগদান

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,জাকজমকপুর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেলের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় ঠাকুরগাঁও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের বিভিন্ন সহযোগী সংঘঠনের নেতা-কর্মী সহ সর্ব স্তরের জনসাধারণের ঢল নামে। ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে যোগদান অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর। এর আগে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেল। পরে তাকে ঠাকুরগাঁও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক কর্মশালা

বিরলে মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধি’দপ্তরের অভি’যানে ১৫০ ফে’ন্সিডি’লসহ আ’টক-১

হাবিপ্রবিতে ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে ২ পা হারালো যাত্রী

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার তানভীরকে আদালতে আনা হয়েছে

বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী দিবাকর মহন্তের এক প্রিমিয়ামেই মৃত্যু পিতার হাতে বীমা চুক্তির ১০,১৬,৫০০ টাকার চেক হস্তান্তর

হিলিতে কমেছে কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা

দিনাজপুরে কুয়াশার সাথে বাড়ছে শীত