Monday , 1 April 2024 | [bangla_date]

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর সমিতির প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর-ই-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ সাহের আলম। বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌঃ মোঃ আমজাদ হোসেন। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দীন আহম্মেদ। উপস্থিত সাধারণ সদস্যরা কণ্ঠভোটের মাধ্যমে প্রতিবেদন দুটি অনুমোদন প্রদান করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবসর সমিতির সাবেক সভাপতি মোঃ মোর্কারম হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মাহাতাব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও আব্দুর রহিম।
সভার শুরুতে সমিতির সদস্য যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন এবং যারা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছেন তাদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম রসুল।
সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর-ই-আলম বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রজাতন্ত্রের সেবা করেছেন তাদের অভিজ্ঞতা রাষ্ট্রীয় কাজে, সমাজের কাজে, অবক্ষয় মুক্ত সুন্দর সমাজ গড়তে যথেষ্ট অবদান রাখবেন। তিনি আরোও বলেন, অবসর সমিতির অনেক সমস্যা রয়েছে আমি জেলা প্রশাসকের সাথে আলোচনা করে তার সমাধান করার চেষ্টা করবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বিভিন্ন জাতীয় দিবসের পুরস্কার বিতরণ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন জাতীয় দিবসের পুরস্কার বিতরণ

বীরগঞ্জে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের পাকা আমন ধানের পালা

দৃষ্টিদান সংস্থার উদ্যোগে সৎকার্যের জন্য অনুদান প্রদান ঋণ মওকুফ

ঠাকুরগাঁওয়ে শেষ পরীক্ষার দিন ভুয়া দাখিল ১৯ পরীক্ষার্থী আটক

বৈশাখী মেলায় হাজার হাজার  মানুষের উপচে পড়া ভীড়

বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

দিনাজপুরে মৌখামারীদের মিলন মেলা ও ইফতার মাহফিল

বোচাগঞ্জে (ডেভিল হান্ট) পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনসহ ৬জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় চালক নিহত !

শেখ রাসেল বেঁচে থাকলে পিতার মত আদর্শবান রাজনীতিক হতেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে গাঁজারগাছ, গাঁজা ও ফেনসিডিল সহ ৭জন গ্রেফতার