Wednesday , 3 April 2024 | [bangla_date]

দিনাজপুরে চপ বানাতে গিয়ে বেগুনের ভিতর আল্লাহর নাম

দিনাজপুর প্রতিনিধি \
চপ বানাতে গিয়ে দিনাজপুরে বেগুনের ভিতরে দেখা মিললো আরবি হরফে লেখা মহান আল্লাহর নাম। ইফতারির জন্য চপ বানাতে বেগুন কাটার পর অলৌকিক এ ঘটনা দেখতে পান দিনাজপুর বীরগঞ্জের এক গৃহবধু। আল্লাহ লেখা এই বেগুনটিকে এক নজর দেখতে ভীড় করছেন শত শত মানুষ ওই বাড়ীতে।
বেগুনের দুই ফালিতেই আরবিতে আল্লাহ নামের হরফ। আত্মশুদ্ধির এ পবিত্র মাহে রমজানে সারাদিন রোজা শেষে ইফতারিতে বেগুনী প্রস্তুত করতে গৃহবধু বেলী আরা বেগম বাড়িতে থাকা একটি বেগুন কাটার পর আল্লাহু লেখা দেখতে পান। পরে স্বামী ইলিয়াস আহমেদকে সাথে নিয়ে স্থানীয় একটি মাদারাসার হুজুরের শরনাপন্ন হন।
বিষয়টি জানাজানি হলে বেগুনটি দেখতে এক নজর দেখতে স্থানীয় হিন্দু-মুসলিমসহ দুর দুরান্ত থেকে ছুঁটে আসা শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। কিছুক্ষন পর পর কেউ না কেউ আসছেন ঐ বাড়ীতে। এসে বেগুনটিকে কাছ থেকে দেখছেন, তুলছেন ছবিও। প্রথমবার এমন ঘটনার সাক্ষী হয়ে নিজেদের অনুভূতির কথাও জানান।

বর্তমানে বেগুনটি ফ্রীজে সংরক্ষন করে রাখা হয়েছে। স্থানীয়দের দাবী এটা মহান আল্লাহর কুদরতি ক্ষমতাবলের নিদর্শন, যা মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য আল্লাহর প্রতি আনুগত্য বাড়াবে। সেই সাথে আল্লাহর এই নিদর্শন সেই পরিবারের জন্য আশীর্বাদ স্বরুপ বলে ধারনা স্থানীয়দের।
বেগুনের গায়ে মহান সৃষ্টিকর্তার নামের এই নিদর্শন স্বচোখে দেখতে চাইলে আপনাকে যেতে হবে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে। গ্রামে গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে ওই বাড়ির ঠিকানা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে প্রথম রোপণ পদ্ধতিতে পাট চাষ

ঠাকুরগাঁওয়ে বালিয়া ইউনিয়নে জ্বীনের মসজিদ নির্মান হয়েছিল এক রাতেই !

২৫ ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল

তেঁতুলিয়া দেখা মিলছে শ্বেতশুভ্রের কাঞ্চনজঙ্ঘা

বোচাগঞ্জে লাল সবুজে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভুমিহীন পরিবার

বীরগঞ্জে গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা

ঘোড়াঘাটে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

নিউইয়র্কে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি নির্বাচিত হওয়ায়

দিনাজপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাংবাদিকদের সচেতনতা মূলক সভা

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত